সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে অগ্রাধিকার দিচ্ছে সরকার : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরেক মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ ২ কোটি শিশু হামের টিকা পাবে : স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা খেলোয়াড়দের দলীয় রাজনীতিতে না জড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর

সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিকসহ অশালীন মন্তব্য করায় সিরাজগঞ্জে আদালতে কুষ্টিয়ার সংসদ সদস্য জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাডভোকেট এসএম নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের অপেক্ষায় রেখেছেন।

মামলার বাদী অ্যাডভোকেট এসএম নাজমুল ইসলাম বলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান হাসান মাহমুদ একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি জেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নের সঙ্গে জড়িত। ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী শক্তির লোক আমির হামজা বিদ্যুৎমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলে ইকবাল হাসান মাহমুদ টুকুর মান-সম্মান নষ্ট করেছে। এ কারণে আমির হামজার বিরুদ্ধে দণ্ডবিধি ৫০০ ধারায় শতকোটির মানহানি মামলা দায়ের করা হয়েছে।

মামলাপক্ষের উকিল অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা জানান, বিদ্যুৎমন্ত্রীর বাবা পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু দুই দুইবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আমির হামজা তাকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলায় তার সম্মানহানি হয়েছে। এমনকি সিরাজগঞ্জসহ দেশবাসীও ক্ষুব্ধ ও মর্মাহত। এ কারণে বাদীর মামলাটি তথ্য-উপাত্তসহ আদালতে উপস্থাপন করা হয়। আদালত মামলাটি আমলে নিয়েছে। আজকের মধ্যেই আদেশ প্রদান করবেন।

এদিকে, ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ ও ব্যথিত এবং মর্মাহত হয়ে সিরাজগঞ্জ জেলার আইনজীবীরা সরকারের কাছে তার শাস্তির দাবি করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর