মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গাইবান্ধায় থানায় হামলার ঘটনায় জামায়াত নেতা মিজান গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৮:২০ অপরাহ্ন

গাইবান্ধার জেলার পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা মামলায় জামায়াত নেতা মিজানুর রহমান মিজানকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে পাঠানোর আগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে, ভোররাতে পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজানুর রহমান পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির এবং উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি। তিনি গৃধারীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাবা গোলাম মোস্তফাকেও আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, তদন্তে মিজানের হামলার সঙ্গে সরাসরি ও পরোক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সময় তার উপস্থিতি, আসামিদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ এবং তার বাসায় প্রধান আসামিসহ কয়েকজনের অবস্থানের তথ্য মিলেছে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা পলাশবাড়ী থানার এসআই মো. রেজাউল করিম বলেন, জিজ্ঞাসাবাদে মিজান হামলার অন্যান্য আসামিদের আশ্রয় দেওয়া ও পলাতকদের সঙ্গে যোগাযোগের বিষয়টি স্বীকার করেছেন।

গত ২৫ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে পলাশবাড়ী থানার ভেতরে এ হামলার ঘটনা ঘটে। কালিবাড়ি বাজারের একটি সরকারি বরাদ্দকৃত দোকানের মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর