সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মন্ত্রী ছাড়া কোনো দেশের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন না নেপালের প্রধানমন্ত্রী নেপালের বিমানবন্দরে তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন সৌদি আরবে পৌঁছেছেন ৫১,৫৮১ বাংলাদেশি হজযাত্রী প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার : আইসিটি মন্ত্রী মাহবুব টিসিবির কার্যক্রমকে জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে: শিক্ষামন্ত্রী নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যায় স্বামীর যাবজ্জীবন

স্বামীর পরকীয়ায় ঘর ভাঙলো অভিনেত্রী মৌসুমী হামিদের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৫:০৯ অপরাহ্ন

দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। নিয়মিত এখনও অভিনয় করছেন তিনি। বছর দুয়েক আগে পারিবারিক সিদ্ধান্ত ও ভালোবেসে বিয়ে করেন লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানাকে। কিন্তু ভালোবাসার ঘর টিকল না স্বামীর পরকীয়ার জেরে!

জানা গেছে, গত বছর নভেম্বর থেকে এক ছাদের নিচে বসবাস করছেন না তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আপাতত এ নিয়ে বিস্তারিত বলার পরিস্থিতিতে নেই বলে বিষয়টি গণমাধ্যমের কাছে এড়িয়ে গেছেন মৌসুমী হামিদ।

তবে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, রানার পরকীয়া নিয়ে গেল কয়েক মাস ধরেই নানা গুঞ্জন ভাসছে শোবিজে। নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠতা নিয়েও শোনা যাচ্ছে নানামুখরোচক কাহিনী। মূলত এসব নিয়েই সংসারে অশান্তির সূত্রপাত। ভালোবাসার ঘরে সন্দেহের আনাগোনা।

দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমী-রানা। পরিস্থিতি এতোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে এক পর্যায়ে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা। ডিভোর্স লেটার পাঠান মৌসুমীকে। অনেকেই বলছেন, নিজের অপকর্ম ঢাকতেই এমন পদক্ষেপ নিয়েছেন রানা।

জানা গেছে, রানা এবং তুবা একটি নির্মাণকারী প্রতিষ্ঠানে একসঙ্গে কাজ করছেন।

এ বিষয়ে জানতে চাইলে মৌসুমী হামিদ গণমাধ্যমে বলেন, ‘আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি। পরে কথা বলবো।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার বিয়ে হয়। তাদের এই অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর