বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

পদ্মা সেতুতে ৪ দিনে টোল আদায় ১৫ কোটি টাকা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে  শুক্রবার (২০ মার্চ) ভোর থেকেই সেতুর উত্তর টোল প্লাজার মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় যাত্রীবাহী দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। সড়কে যানবাহনের চাপ থাকলেও এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা।

সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদের ছুটির প্রথম দিন ১৭ মার্চ থেকে ২০ মার্চ বিকেল ৫টা পর্যন্ত মোট ১ লাখ ৩৪ হাজার ২৭৭টি যানবাহন পদ্মা সেতু ব্যবহার করেছে এবং এতে মোট টোল আদায় হয়েছে ১৪ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বলেন, ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ বাড়ছে। আজ সারাদিনই যান চলাচল আরও বৃদ্ধি পেতে পারে। তাই আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছি।

তিনি আরও বলেন, সেতু এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক তদারকিতে থাকায় যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর