মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশ নয়, ভারতের সম্পর্ক ছিল হাসিনার সঙ্গে: পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:১২ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন। তিনি যাতে ভারত থেকে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, ভারত যদি এ বিষয়ে নিশ্চিত করে, তাহলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।

আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সিলেট সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত দেড় দশক ধরে ভারতের সঙ্গে সম্পর্ক ছিল মূলত শেখ হাসিনার সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে নয়। ভবিষ্যতে সম্পর্ক গড়ে উঠতে হবে দুই দেশের জনগণের মধ্যে।

তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে এখনো কিছু জানায়নি। তবে তাদের দেশে ফিরিয়ে আনতে আলোচনা চলছে।

এ সময় তিনি জানান, রাশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড় পাওয়ার বিষয়ে আলোচনা চলছে।

হুমায়ুন কবির বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিও বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর