বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

তিন খান এক সিনেমায়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ২:৪৮ অপরাহ্ন

বলিউডের বহুল আলোচিত তিন তারকা সালমান, শাহরুখ ও আমির খান। বলিউড ভক্তদের দীর্ঘদিনের প্রত্যাশা তাদের একসঙ্গে একই চলচ্চিত্রে দেখার। যদিও এই চাওয়া নানা কারণে পূরণ হয়নি। এবার এক সিনেমায় একসঙ্গে অভিনয় করার ইচ্ছা পোষণ করলেন আমির খান।

আমির খান বলেন, ‘এমনকী আমিও মনে করি, আমাদের একসঙ্গে একটি সিনেমা করা উচিত। শাহরুখ খান, সালমান খান ও আমি যখন একত্রিত হই, তখনো আমরা আলোচনা করি আমাদের ক্যারিয়ারে অবশ্যই একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করা উচিত। আমাদের জন্য এবং দর্শকদের জন্য একসঙ্গে একটি সিনেমা করার সর্বাত্মক চেষ্টা করব। আমরা এমনটা ভেবেছি, দেখা যাক কি হয়! আশা করি, ভালো চিত্রনাট্য পেলে অবশ্যই আমরা কাজটি করব। আমরা তিনজনই একসঙ্গে অভিনয় করতে ভীষণভাবে আগ্রহী।’

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর