মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কুষ্টিয়ায় গ্যাসবাহী লরি-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন

কুষ্টিয়ায় বাইপাস সড়কে গ্যাসবাহী লরি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির ৫ যাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, নিহতরা রাজশাহীর বাঘায় আত্বীয় বাড়ি থেকে ফেরার পথে দুপুর ২টার দিকে বাইপাস সড়কে কুষ্টিয়া স্টোর তেল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসবাহী লরির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজির ৩ আরোহী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।

নিহতরা কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল ইসলাম, তার স্ত্রী শিরিন খাতুন, একই এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন ও কমেলা খাতুন এবং তাদের মেয়ের জামাই সিএনজির চালক রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর গ্রামের মো. জাকারিয়া।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত দুই নারীকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়াও হাইওয়ে পুলিশ দুইজন পুরুষ ও একজন মহিলার মরদেহ হাসপাতালে নিয়ে আসেন।

দুর্ঘটনায় জড়িত গ্যাসবাহী লরি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর