বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ময়মনসিংহে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ২:২৮ অপরাহ্ন

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

নিহতরা হলেন— সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিম, খান ট্রাভেলস বাসের চালক আব্দুল বাসেত। নিহত এক পথচারী।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, সেনাবাহিনীর ট্রাকটি ফুলপুর ক্যাম্প থেকে ময়মনসিংহে ফিরছিল। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়া মোড়ে শেরপুরগামী খান ট্রাভেলস নামে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক মারা যান। পরে এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে মারা যান সেনাবাহিনীর ট্রাকের চালক ও এক পথচারী।

গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর