শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

পরীমনির কাছে ‘হারলেন’ সাকিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১:৪৯ অপরাহ্ন

চিত্রনায়িকা পরীমনি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের মধ্য একটা অদৃশ্য প্রতিযোগিতা ছিল। ফেসবুকে অনুসারীর সংখ্যা নিয়ে সে লড়াইয়ে এগিয়ে গেছেন পরীমনি। ফেসবুকে তার অনুসারীর সংখ্যা ১৬ মিলিয়নের বেশি।

সাকিব বেশ খানিকটা পিছিয়ে পড়েছেন সে দৌড়ে। তার ফেসবুক অনুসারীর সংখ্যা এখন ১৫ মিলিয়নের ঘরে।

তবে ক্রিকেটারদের মধ্যে এখনো শীর্ষে সাকিব। ১৩ মিলিয়ন অনুসারী নিয়ে ক্রিকেটারদের মধ্যে সাকিবের পরের অবস্থান মুশফিকের। ৭৬ লাখ অনুসারী নিয়ে তৃতীয় স্থানে তামিম ইকবাল।

ফেসবুকে বিনোদন জগতের তারকাদের মধ্যে পরীমনির ধারেকাছে নেই কেউ। তার পরের অবস্থানে থাকা নাট্য জগতের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরীর অনুসারীর সংখ্যা ১০ মিলিয়ন। বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় তারকা শাকিব রয়েছেন তৃতীয় স্থানে, তার অনুসারীর সংখ্যা ৬.৯ মিলিয়ন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর