শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

মুম্বাই বিমানবন্দরে তল্লাশির মুখে শাহরুখ খান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন

ভারতের মুম্বাই বিমানবন্দরের ব্যস্ত টার্মিনালে হঠাৎ যেন থমকে গেল মুহূর্ত—ক্যামেরার ফ্ল্যাশ, কৌতূহলী দৃষ্টি আর ফিসফাসে ভরে উঠল চারপাশ। কারণ মুম্বাই বিমানবন্দরে তল্লাশির মুখে পড়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে ঘটে এই ঘটনা। আর সেই মুহূর্তের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর আলোচনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গতকাল ভোরের দিকে তাড়াহুড়ো করে বিমানবন্দরে প্রবেশ করছিলেন শাহরুখ। সে সময় তাকে দেখা যায় পুরো ডেনিম পোশাকে—মাথায় টুপি ও চোখে রোদচশমা পরা অবস্থায়। নিরাপত্তা চেকপোস্টে পরিচয়পত্র দেখানোর পরও কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা তাকে রোদচশমা খুলতে অনুরোধ করেন।

নিয়মের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কোনো আপত্তি করেননি কিং খান। বরং শান্ত ও হাসিমুখে রোদচশমা খুলে নিরাপত্তা তল্লাশিতে সহযোগিতা করেন। তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করেন তিনি। এমনকি দায়িত্বে অবিচল থাকা এক নিরাপত্তারক্ষীর পিঠ চাপড়ে প্রশংসাও জানান বিদায়ের আগে।

শাহরুখের এই বিনয়ী ও পেশাদার আচরণে মুগ্ধ হয়েছেন উপস্থিত নিরাপত্তাকর্মী ও যাত্রীরা। ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের মন্তব্য—এই কারণেই তিনি শুধু সুপারস্টার নন, মানুষের হৃদয়ের বাদশা। তবে ঠিক কোথায় যাচ্ছিলেন শাহরুখ খান—সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর