শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৬:৪২ অপরাহ্ন

নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাটে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে দ্বীপের নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী ফেরির উদ্বোধন করেন। এরপর দল দুইটির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধন উপলক্ষ্যে নলছিরা ঘাটে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা জড়ো হন। উদ্বোধন শেষে ফেরি আনার পেছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকে এনসিপি ও বিএনপির নেতাকর্মীরা। তখন পাল্টাপাল্টি স্লোগান দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

নৌবাহিনী ও পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সংঘর্ষের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এই ঘটনার পর এনসিপির পক্ষ থেকে হামলার অভিযোগ তুলে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায়, থানা, এসপি ও ডিসি অফিস ঘেরাও করার মতো কর্মসূচি দেয়ার কথা জানান নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় আব্দুল হান্নান মাসউদ।

অন্যদিকে, বিএনপি তাদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে ঘটনার জন্য এনসিপিকে দায়ী করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর