শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ঈদে খুলছে নতুন তিন সিনেপ্লেক্স

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

নতুন নতুন প্রেক্ষাগৃহ নির্মাণ করে চমক দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। চলতি বছর ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ, শরীয়তপুর ও বগুড়ায় নতুন তিনটি মাল্টিপ্লেক্স চালু হতে যাচ্ছে বলে জানা গেছে। 

দেশে নতুন করে নারায়ণগঞ্জ ও বগুড়ার দুটি প্রেক্ষাগৃহ নির্মাণ করছে স্টার সিনেপ্লেক্স। নারায়ণগঞ্জের জালকুঁড়ির সীমান্ত টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সটি আগামী ঈদুল ফিতরে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ।তিনি জানান, ‘নারায়ণগঞ্জের জালকুঁড়ির সীমান্ত টাওয়ারে সিনেপ্লেক্সের কাজ চলমান। ঈদুল ফিতরে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এ শাখায় তিনটি হল থাকবে।

তিনি আরো বলেন, ‘বগুড়ার পুলিশ প্লাজায় স্টার সিনেপ্লেক্সের আরেকটি শাখার কাজও চলছে। সেখানে দুটি হল থাকবে। সেটিও চলতি বছরেই উদ্বোধন করা হবে।’

মেসবাহ উদ্দিন আহমেদ জানান, স্টার সিনেপ্লেক্স এরই মধ্যে ১০০টি পর্দা চালুর ঘোষণা দিয়েছিল।

নারায়ণগঞ্জ ও বগুড়ার শাখার কাজ অনেক আগেই শুরু হলেও শেষ হতে কিছুটা সময় লেগেছে।

প্রাথমিকভাবে বড় শহরগুলোতে মাল্টিপ্লেক্স চালুর ওপর জোর দেওয়া হলেও ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়েও প্রেক্ষাগৃহ চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এদিকে, শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার পাশে নির্মাণাধীন পদ্মা সিনেপ্লেক্স-এর কাজও প্রায় শেষের পথে। এই মাল্টিপ্লেক্সটির মালিক চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল জানান, প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ঈদুল আজহায় এটি চালু করার পরিকল্পনা রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর