বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জানা গেলো প্রিয়াঙ্কার বোন মীরার বিয়ের দিন-ক্ষণ, হবু বর সম্পর্কে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

বেশ আগে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পাঁচ মাস আগে বিয়ে করেন প্রিয়াঙ্কার চাচাতো বোন অভিনেত্রী পরিণীতি চোপড়া। তাদের আরেক চাচাতো বোন মীরা চোপড়াও বিয়ে করতে যাচ্ছেন। তার বিয়ে নিয়ে বেশ কিছু দিন ধরে আলোচনা চলছে। তবে তার হবু বরের পরিচয় নিয়ে চলছিল লুকোচুরি। অবশেষে হবু বরের পরিচয় সামনে এলো।

আগামী ১২ মার্চ জয়পুরে বসবে মীরা চোপড়ার বিয়ের আসর। তার হবু বরের নাম রক্ষ্মিত কেজিরওয়াল। তিনি পেশায় ব্যবসায়ী। ১১ মার্চ থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হবে। খুবই ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। এতে ১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন।

আগামী ৯ মার্চ বাবা-মাকে নিয়ে জয়পুরে উড়ে যাবেন মীরা চোপড়া। রাজস্থানের জয়পুরের বুয়েনা ভিস্তা লাক্সারি গার্ডেন স্পা রিসোর্ট বসবে বিয়ের আসর। ১১ মার্চ মেহেদি, সংগীত ও ককটেল পার্টি অনুষ্ঠিত হবে। ১২ মার্চ গায়েহলুদ এবং বিয়ে। এদিন বিকাল সাড়ে ৪টায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এর আগে এক সাক্ষাৎকারে মীরা বলেছিলেন, বোন প্রিয়াঙ্কা ও নিক জোনাসকে বিয়েতে নিমন্ত্রণ করা হবে। জরুরি কাজ না থাকলে তারা অবশ্যই বিয়েতে উপস্থিত থাকবেন। তবে একটি সূত্র ইন্ডিয়া টুডে-কে বলেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না।’

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর