মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে গোসিংগা ইউনিয়ন জাসাসের যুগ্ম সম্পাদক ফরিদ সরকারকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার লতিপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফরিদ সরকার গোসিংগা ইউনিয়নের নারায়নপুর গ্রামের জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি গোসিংগা ইউনিয়ন জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক।

পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর ফরিদ সরকার গত ২৪ জুলাই দেশে ফিরে একটি ইটভাটার ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছিলেন। প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে সম্প্রতি একটি মামলা চলছিল। সেই বিরোধ থেকেই পরিকল্পিতভাবে ফরিদ সরকারকে হত্যা করা হতে পারে বলে তাদের ধারণা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে লতিপুর এলাকার একটি ইটভাটায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে ফরিদ সরকারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে তার বড় ভাই মো. ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাতে জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর