সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: মুফতি আমির হামজা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৪:২৩ অপরাহ্ন

মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের বড় একটি অংশ কল্পকাহিনী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা। তিনি বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগই মিথ্যা।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র‍্যালি শেষে এসব কথা বলেন তিনি।

আমির হামজা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে ভুল ইতিহাস প্রচার করা হয়েছে। জামায়াতে ইসলামী কখনোই যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। বদরুদ্দীন উমরের লেখা ইতিহাস পড়লে প্রকৃত সত্য জানা যায়। এতদিন আমাদের এই সত্য জানতে দেওয়া হয়নি বলেন তিনি।

তিনি আরও বলেন, আজকের এই বিজয় র‍্যালির উদ্দেশ্য হলো আমরা যে দেশের স্বাধীনতার পক্ষে, তা স্পষ্ট করা। ভারতের আগ্রাসনের বিরোধিতা করায় আমাদের দীর্ঘদিন ধরে বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমরা আগামীর বাংলাদেশকে ভারতের তাবেদারিত্ব থেকে মুক্ত করে একটি স্বাধীনচেতা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। এই দেশে যারা জন্ম নেবে, তারাই সম্মানিত নাগরিক। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।

এ সময় বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর