বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ত্বকের সমস্যা বুঝে টমেটো ব্যবহার করুন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৩:২০ অপরাহ্ন

গরমের দিনে ত্বকে তৈলাক্তভাব দেখা দিতে পারে, ব্রণ দেখা দিতে পারে আর উজ্জ্বলতা কমে যেতে পারে। এসব সমস্যা সমাধানে রূপচর্চায় টমেটো ব্যবহার করতে পারেন। আগে ঠিক করুন ত্বকের কোন সমস্যা দূর করতে চান। সেই অনুযায়ী টমেটোর সঙ্গে অন্য উপাদান মিলিয়ে নিতে হবে।

ত্বক ভালে রাখতে ম্যাজিকের মতো কাজ করতে পারে টমেটো। টমেটো দিয়ে ত্বকের যত্ন নিলে ট্যান বা দাগছোপ পরিষ্কার হয়ে যায়। টমেটোতে থাকা পটাসিয়াম ও ভিটামিন ‘সি’, উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে। টমেটো ত্বককে রাখে মসৃণ।

কীভাবে ব্যবহার করবেন টমেটো-

তৈলাক্তভাব কমাতে একটি টমেটো কেটে দুই টুকরা করে নিন। তারপর মুখে মালিশ করুন। এবার ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন এবং পরিষ্কার পানি দিয়ে তা ধুয়ে নিন।

আর্দ্রতা ধরে রাখতে টমেটো ও অ্যালোভেরা একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণ ময়েশ্চারাইজার ত্বকে প্রয়োগ করুন। তারপর ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন এবং পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

মৃত কোষ দূর করতে টমেটো ও বাদামি চিনি একসঙ্গে মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। মুখের ত্বকে মালিশ বা ম্যাসাজ করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

ব্রণের সমস্যা দূর করতে টমেটোর রসের সঙ্গে দু্ই-তিন ফোঁটা টি ট্রিয়ের তেল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ মুখের ত্বকে মালিশ বা ম্যাসাজ করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

ত্বকের জ্বালা-পোড়া কমাতে টমেটো ও শসা একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখের ত্বকে ম্যাসাজ করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিলে দেখবেন ত্বকের জ্বালা পোড়া কমে গেছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর