বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শীতকাল মানেই বাহারি পিঠা: সহজ রেসিপিতে তৈরি করুন সুস্বাদু দুধ পুলি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৫:৩০ অপরাহ্ন

পিঠা বাংলাদেশের  ঐতিহ্যবাহী খাবার। সারা বছর বিভিন্ন ধরনের পিঠা তৈরি হয়। তবে পিঠা তৈরি ও খাওয়ার জন্য শীত মৌসুম সবচেয়ে ভালো । শীতকাল মানেই কনকনে হিমেল হাওয়া আর কুয়াশার চাদর ভেদ করে পিঠাপুলির উৎসবে মেতে ওঠা। গ্রামবাংলার প্রতিটি বাড়িতে তখন এক অঘোষিত মহোৎসব।

পিঠা হাজার বছরের গ্রামীণ ঐতিহ্য হলেও এই হিম হিম শীতে শহুরে জীবনেও নিতে পারেন এর স্বাদ। রাজধানীর বিভিন্ন মহল্লার অলিগলিতে, সড়কের পাশে ফুটপাতে, ভ্রাম্যমান ভ্যানে চুলা বসিয়ে শীতের পিঠা বিক্রি করেন দোকানিরা। কেউ কেউ আলাদা নকশার ফুডকার্ট বানিয়েও পিঠা বিক্রি করেন।

ঢাকায় বাসা বাড়িতে পিঠা বানিয়ে খাওয়ার সুযোগ অনেকেরই হয় না। তাদের কেউ কেউ বাসার জন্য পিঠা কিনে নিয়ে যান। শীতের পিঠার জন্য প্রসিদ্ধ কিছু জায়গাও গড়ে ওঠেছে ঢাকায়। সন্ধ্যা থেকে গভীর রাত পযর্ন্ত এসব জায়গায় পিঠা খেতে ভীড় করেন ভোজনরসিকেরা।

শীত এলেই পিঠা বানানোর এই রীতি যুগ যুগ ধরে চলে আসছে। গ্রাম বাংলার প্রতিটি ঘরেই নারীরা শীতের শুরুতে চাল ভাঙানো শুরু করতেন, আর বানাতেন নানা ধরণের নানা স্বাদের পিঠা।নানা উপকরণে, নানা পদ্ধতি পিঠা বানানো হয়। আমাদের দেশের জনপ্রিয় কিছু পিঠার তালিকায় রয়েছে দুধ পুলি। কীভাবে এই মজার পিঠাটি তৈরি করবেন? জেনে নিন রেসিপি-

উপকরণ:

ছানা ও ক্ষীর- পুরের জন্য
চালের গুঁড়ো ৪ কাপ
লবণ- পরিমাণমতো
চিনি- পরিমাণমতো
গুঁড়ো দুধ- ১ কাপ

দুধের মিশ্রণ তৈরির উপকরণ: 

তরল দুধ- ২ লিটার
গুঁড়ো দুধ- ১ কাপ
কনডেন্সড মিল্ক- ১/২ কাপ
ঘি- ২ টেবিল চামচ
এলাচ- ২টি
লবণ- পরিমাণমতো

প্রণালি:

চিনি, ছানা আর ক্ষীর দিয়ে পুর তৈরি করুন। গরম পানিতে চালের গুঁড়ার ডো তৈরি করে রুটি বানিয়ে নিন।

রুটির ভেতরে পুর ভরে দুই ভাজ করে যেকোনো একটি ডিজাইন করে পিঠার সাইডগুলো বন্ধ করে দিন। পিঠাগুলো ভাপে সেদ্ধ করুন।

ঘন দুধের মিশ্রণ তৈরি করে সেদ্ধ পুলিগুলো দিয়ে দিন। অল্প আঁচে কিছু সময় রান্না করুন। খেয়াল রাখুন যেন নিচে লেগে না যায়।

ব্যাস, দারুণ মজার দুধ পুলি তৈরি। ঠান্ডা বা গরম দুইভাবেই এই পিঠা খেতে পারেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর