বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালি’

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায়  মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ছবির মুখে ‘কালি’ দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ নভেম্বর) রাত থেকে ভোরের কোনো এক সময় কে বা কারা এ ঘটনা ঘটায় বলে স্থানীয়রা জানায়। এ নিয়ে এলাকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চিনাইর ডিগ্রি কলেজের মাঠের সামনে শহীদ মীর মুগ্ধ স্মৃতিস্তম্ভ রয়েছে। ৫ আগস্টের পর শেখ মুজিবুর রহমানে ছবি ক্ষতিগ্রস্ত হলে ওই স্তম্ভে মীর মুগ্ধের ছবি আঁকা হয়। ধারনা করা হচ্ছে  কেউ প্রতিশোধ নিতে এতেই সোমবার দিনগত রাতে দুর্বৃত্তরা ওই স্মৃতিস্তম্ভে মীর মুগ্ধের ছবিতে কালি মেখে দেয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। এদিকে খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছে।

মুগ্ধমঞ্চ তৈরির অন্যতম উদ্যোক্তা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল আহমেদ বলেন, আমরা খুবই মর্মাহত। এ ঘটনার মাধ্যমে জুলাইয়ের চেতনাকে আঘাত করা হলো। আমরা এর বিচার চাই।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান,  চিনাইর ডিগ্রী কলেজ মাঠে মীর মুগ্ধের একটি মঞ্চ ছিল। কে বা কারা তার ছবিতে কালি দিয়েছে। খবর পেয়ে পুলিশসহ অন্যান সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির তদন্ত চলছে। আমরা কলেজের কমিটি ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উৎঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যারা এর সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আত্ততায় আনতে পুলিশ তৎপর রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর