বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শাকিবকে না,গল্পই আমার চাওয়া:সৌমি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৩:১৪ অপরাহ্ন

ঢাকাই সিনেমার বর্তমান সুপারস্টার শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে মুখিয়ে আছেন বর্তমান সময়ের নায়িকারা। সুযোগের অপেক্ষায় থাকা এসব নায়িকাদের ভিড়ে নিজেকে জড়াতে জান না মডেল, অভিনেত্রী সেমন্তী সৌমি। তার বাড়তি আগ্রহ নেই কিং খানকে নিয়ে।

সেমন্তী সৌমি বলেন, ‘এখন সিনেমার ধরন বদলে গেছে। যেমন যে কাউকে প্রশ্ন করলেই হয়তো শাকিব খানের নাম বলবেন। কারণ তিনি সুপার স্টার। কিন্তু আমার তেমন কোনো চাওয়া নেই। কারণ ভালো গল্প ও নির্মাণ হলে দর্শক সিনেমা দেখবেই। আমাকে যদি ভালো গল্প দিয়ে নতুন একজন নায়কও জুটি হিসেবে দেওয়া হয়, না করব না। আমি শুধু দেখব আমার চরিত্রের গভীরতা কতটুকু।’

সৌমি আরও বলেন, বর্তমানে ওয়েব ফিল্ম বেশ ভালো হচ্ছে। তাই ভালো গল্প পেলে ওয়েব ফিল্ম করব। বেশ কিছু কাজের প্রস্তাবও পেয়েছি। তবে সব কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলতে চাইছি না।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর