বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নারায়ণগঞ্জে চোর সন্দেহে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় চোর সন্দেহে পারভেজ নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার সোনাচড়া এলাকার এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি বন্দরের ঢাকেশ্বরী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে বৈদ্যুতিক তার চুরি করার অপবাদ দিয়ে পারভেজকে আটক করে স্থানীয় মেসবাহউদ্দিন নামে এক ব্যক্তিসহ তার লোকজন। এসময় চুরির অভিযোগে পারভেজকে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রেখে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মেসবাহ উদ্দিনের বাড়ির সামনের সড়ক থেকে পারভেজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, পারভেজ চোর নয় সে নির্মাণ শ্রমিক। রাতে তাকে কয়েকজন ভাড়া বাসার সামনে থেকে ধরে নিয়ে যায়। পরে বৈদ্যুতিক তার চুরি করার আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করে। পারভেজ হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তসহ বিচারের দাবি জানান তিনি।

এদিকে, হত্যার জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলে জানান বন্দর থানার ওসি লিয়াকত আলী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর