বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ধর্মেন্দ্র মারা গেছেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:২৩ অপরাহ্ন

ভারতের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র না ফেরার দেশে চলে গেছেন।

আজ সোমবার ( ২৪ নভেম্বর) দুপুরে মুম্বাইয়ের নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি, এমনটাই দাবি করেছে ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ারসহ একাধিক গণমাধ্যম।

তারা বলছে, বলিউডের হি-ম্যান খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। ৮৯ বছর বয়সে তিনি সোমবার (২৪ নভেম্বর) মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর মধ্য দিয়ে ভারতের সিনেমার ছয় দশকের একটি সোনালি অধ্যায়ের পরিসমাপ্তি হলো।

ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা গেছে, অভিনেতার বাড়িতে ইতোমধ্যে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখা গেছে। বাড়ি থেকে ৫০ মিটার দূরত্বে ব্যারিক্যাড দিয়ে রাখা হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইতোমধ্যে স্পটে অভিনেতার মেয়ে এশা দেওলকে দেখা গেছে। এছাড়াও অনেক তারকার গাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখা গেছে।

এদিকে চলতি মাসের শুরুর দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। সেসময় তাকে ঘিরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে গুজব। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেতার পরিবার।

এরপর সুস্থ হয়ে বাড়িতে ফিরেন অভিনেতা। আগামী ৮ ডিসেম্বর অভিনেতার ৯০তম জন্মদিন। আর তাই বিশেষ এই দিনকে ঘিরে গ্র্যান্ড সেলিব্রেশনের পরিকল্পনা চলছে বলেও জানা গিয়েছিল। ইতোমধ্যে তার স্ত্রী হেমা মালিনী সে প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছিলেন। সূত্র: ফিল্মফেয়ার, এনডিটিভি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর