বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন
ছবিঃ কালের কণ্ঠ

মাদারীপুরের রাজৈর উপজেলার কামালদী এলাকায়  ঢাকা-বরিশাল মহাসড়কে ভোররাতে দুর্বৃত্তরা গাছ কেটে অবরোধের চেষ্টা করে। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আমগ্রাম এবং কামালদী সেতুর মাঝামাঝি স্থানে সড়কের পাশের একটি বড় গাছ অর্ধেক কাটার পর অন্য একটি গাছে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে টেকেরহাট ফায়ার সার্ভিস, রাজৈর থানা পুলিশ এবং মস্তফাপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশ যৌথভাবে কাটা গাছ সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।টোরহাট ফায়ার সার্ভিসের সাব অফিসার নুরজালাল প্রধান জানান, আমরা খবর পেয়ে ভোর ৫টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছ সরানোর কাজ শুরু করি।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে রাস্তা পুরোপুরি পরিষ্কার করতে সক্ষম হই।

মস্তফাপুর হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, রাতের আঁধারে মহাসড়কে গাছ ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমরা দ্রুত গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর