শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

খাগড়াছড়িতে দুই চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন

খাগড়াছড়ির ভারত সীমান্তবর্তী রামগড় পৌর শহর থেকে দুই চীনা নাগরিকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে তথ্য প্রযুক্তির ডিভাইসসহ বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (১৫ নভেম্বর) রামগড় থানায় তাদের নামে অবৈধ ভিও আই পি কার্যক্রম করার অপরাধে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আইনে মামলা করা হয়েছে।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন ।

গ্রেপ্তার হওয়া দুই চীনা নাগরিক হচ্ছেন-জিয়াং ছেংথং (২৬) ও টেং তংগু (৩১)। অপর গ্রেপ্তার চীনা নাগরিকদের সহযোগী মো.আসিফ উদ্দিন(২৫) চট্টগ্রামের বোয়ালখালীর ফকিরাখালীর চরনদ্বীপ গ্রামের নুরুল আবসারের ছেলে।

পুলিশ জানায়, রামগড় পৌর শহরের উপকন্ঠে একটি বহুতলভবনের চারতলায় একটি বাসাভাড়া নেয় তারা। ওই বাসায় গোপনে তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছিল। এ অবস্থায় গোপনসূত্রে খবর পেয়ে  পুলিশ বৃহষ্পতিবার রাতে সেখানে অভিযান চালায়। এসময় পুলিশ সেই বাসা থেকে দুই চীনা নাগরিক ও তাদের সহযোগিকে আটক করে এবং বিভিন্ন ডিভাইসসহ তথ্য প্রযুক্তির নানা যন্ত্রপাতি-মেশিনপত্র উদ্ধার করে।

সংশ্লিষ্টরা জানান, জব্দকৃত সরঞ্জাম চিহ্নিত করতে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন ও মো. রিয়াদ শুক্রবার রাতে ঢাকা থেকে রামগড়ে আসেন।  তারা অবৈধ ভিওআইপি সরঞ্জাম হিসেবে জব্দকৃত সরঞ্জাম শনাক্ত করেন। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ৩২ পোর্ট এর কালো রংয়ের সিমবক্স ৫টি, ২৫৬ পোর্ট এর কালো রংয়ের সিমবক্স ১টি,  সিম বক্সের কানেকশন প্যানেল ৬টি (যার প্রতিটিতে মাল্টি সার্ভিস রাউটার এমএসআর-৭১৬ লেখা আছে),  সিম বক্সের পাওয়ার প্যানেল ৬টি, সিম বক্সের কভার ৬টি,  সিম বক্সের এন্টিনা-১৬০টি,  পাওয়ার এডাপ্টার ৭টি,  ১টি কালো রংয়ের এনভিআর, ১টি কালো রংয়ের  ৮ পোর্টের পিওই সুইচ,  ১টি সাদা রংয়ের ওএনইউ, ১টি টিপি লিঙ্কের ওয়াইফাই রাউটার,  ৬টি নীল রংয়ের ইউএসবি ক্যাবল, ৬টি হলুদ রংয়ের ইথারনেট ক্যাবল,  ২টি এ্যাস কালার ইথারনেট ক্যাবল, ২টি মাল্টিপ্লাগ,  ২টি সাদা ও ২টি কালো রংয়ের  চার্জার।

জব্দকৃত পাসপোর্টের তথ্যমতে, গত ১৮ অক্টোবর থেকে গ্রেপ্তার হওয়া দুই চীনা নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন এবং আগামী ১৬ নভেম্বর তাদের ভিসার মেয়াদ শেষ হবে।-ইত্তেফাক


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর