শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

জেমস ও আলী আজমতের কনসার্ট স্থগিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন

বাংলাদেশের নগরবাউল জেমস ও পাকিস্তানের আলী আজমতকে নিয়ে ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটি স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আয়োজক প্রতিষ্ঠানকে এই কনসার্টের অনুমতি দেয়নি পুলিশ।

জানা গেছে, বিমানবন্দর কেপিআইভুক্ত এলাকা, কদিন আগেই সেখানে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে, তাই সবকিছু বিবেচনা করে এ মুহূর্তে কনসার্টের অনুমতি দেওয়া হয়নি। আয়োজকদের অন্য জায়গায় কনসার্ট আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন এক বিবৃতিতে জানিয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে ‘আলী আজমত অ্যান্ড জেমস: লেজেন্ডস লাইভ ইন ঢাকা কনসার্ট’ স্থগিত করা হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই কনসার্ট পুণরায় আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। নতুন তারিখ ও ভেন্যু সম্পর্কে শিগগিরই জানানো হবে।

এদিকে কনসার্টে অংশ নিতে তিন দিন আগে ঢাকায় এসেছেন পাকিস্তানের সংগীতশিল্পী আলী আজমত। এই কনসার্টের মাধ্যমে প্রথমবার এক মঞ্চে জেমসের সঙ্গে পারফর্ম করার কথা ছিল তার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর