বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৭:০৬ অপরাহ্ন

নির্বাচনী প্রচারনায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর আগে তিনি চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম থেকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত আছেন। পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত নেন। তিনি বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। এরপর তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় সরোয়ার হোসেন বাবলা নামে এক ব্যক্তি নিহত হন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর