বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৪:৫০ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক নেতা এনামুল হক মোল্লাসহ (৪৮) সাতজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের এনামুলের বাড়িতে সেনাবাহিনীর অভিযানে  তাকে আটক করা হয়। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগীদেরও পুলিশি হেফাজতে নেয়া হয়।

এসময় অভিযুক্তদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুইটি ইলেকট্রিক শক মেশিন, একটি হ্যামার নেল গান জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, এনামুল হক মোল্লা (৪৮), শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল, তোফাজ্জল। তাদেরকে বৃহস্পতিবার ভোরে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে -এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক এনামুল হক মোল্লা সম্প্রতি মক্কা মিসফালাহ সৌদি আরব বিএনপির সভাপতি পরিচয়ে নির্বাচনী এলাকায় পোস্টার টানিয়ে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মিছিল, মিটিং করে প্রচার চালায়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জুনায়েদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী এনামুল হক মোল্লার বাড়িতে অভিযান চালায়। তাকে আটক করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সহযোগীদেরও আটক করে যৌথবাহিনী।

গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী। তার সন্ত্রাসী কার্যকলাপের জন্য ২০০১ সালে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। পরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশ থেকে পালিয়ে যায় সে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর