বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন এক সময়। ২০১৮ সালে মনোনয়ন না পেয়ে অভিমান করে দল থেকে পদত্যাগ করেছিলেন এই সংগীত তারকা।

আশায় ছিলেন এবার তিনি মনোনয়ন পাবেন। মনোনয়ন প্রত্যাশী তারকাদের মধ্যে আলোচনাতেও ছিলেন মনির খান। শোনা যাচ্ছিল, ঝিনাইদহ–৩ (মহেশপুর-কোটচাঁদপুর) থেকে মনোনয়ন পাবেন তিনি। তবে শেষ হাসি হাসতে পারলেন না এই গায়ক। তার পরিবর্তে সেই আসনটিতে মনোনয়ন দেয়া হয়েছে মোহাম্মদ মেহেদী হাসানকে।

গতকাল সোমবার নিজের ফেসবুকে মনোনয়ন পাওয়া প্রার্থী মেহেদী হাসানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন মনির খান। ক্যাপশনে লিখেছেন, ‘অভিনন্দন মেহেদী হাসান রনি। ঝিনাইদহ-৩ এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইলো।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার দেশের ৩০০ সংসদীয় আসনের ২৩৭টিতে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করে বিএনপি। সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মনির খানসহ বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন তারকা। মনোনয়ন প্রত্যাশীও ছিলেন কয়েকজন। তবে প্রাথমিক বাছাইয়ে তারকাদের কারও ভাগ্যে জোটেনি দলের টিকিট।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর