শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন

নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে—তিনি মো. সুমন। তবে বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছেন। তিনি বলেন, ‘মৃত্যুর সঠিক সংখ্যা যাচাই করা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর