শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সিলেটে নামাজ শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ২:৩৭ অপরাহ্ন

 নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিরুজ্জামান লিলু (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট)সিলেটে বিশ্বনাথের নওধার পূর্বপাড়া গ্রামের মসজিদে এশার নামাজ শেষে বাড়িতে ফেরার পথে তার ওপর দুর্বৃত্তরা হামলা চালায়।

নিহত মনিরুজ্জামান লিলু উপজেলার নওধার পূর্বপাড়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে ও রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

নিহতের ভাতিজা বাবুল মিয়া জানান, বুধবার গ্রামের মসজিদে এশার নামাজ শেষে চাচা বাড়িতে রওয়ানা দেন। এ সময় বাড়ির রাস্তায় সিএনজিচালিত অটোরিকশাযোগে কয়েকজন দুর্বৃত্তরা এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্বনাথ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর