শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিয়ে ও বাবা হওয়ার খবর জানালেন নগরবাউল জেমস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৫:০৮ অপরাহ্ন

বাবা হওয়ার খবর প্রকাশ করলেন রকস্টার নগরবাউল জেমস। চলতি বছরের জুনে তাঁর তৃতীয় স্ত্রী, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিন-এর কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। দম্পতির সন্তানের নাম রাখা হয়েছে জিবরান আনাম।

দেশের স্বনামধন্য একটি পত্রিকার সঙ্গে আলাপকালে উচ্ছ্বসিত জেমস বলেন, “এ অনুভূতি অসাধারণ। এটা আসলে কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।”

দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদের পর এক দশক একা কাটিয়েছেন জেমস। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে নামিয়া আমিনের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয়ের এক বছর পর ২০২৪ সালের ১২ জুন ঢাকায় তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর নামিয়া নামের সঙ্গে আনাম যুক্ত করেছেন।

গত ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে তিনটায় জিবরান আনামের জন্ম হয়। নিউইয়র্কের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন নামিয়া।

এর আগে জেমসের প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি (বিচ্ছেদ ২০০৩), যাঁর সঙ্গে তাঁর এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের (বিচ্ছেদ ২০১৪) সঙ্গে তাঁর একটি কন্যাসন্তান রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর