বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পাকিস্তানে দলের সাথে অনুশীলনে সাকিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৯:২৮ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দলের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দলের সাথে ব্যাটিং-বোলিং অনুশীলন করেছেন সাকিব। পাকিস্তানের মাটিতে জাতীয় দলের অনুশীলনের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের হয়ে সাকিবের খেলা অনিশ্চয়তার মুখে পড়েছিলো। আওয়ামী লীগ থেকে সর্বশেষ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। সরকার ক্ষমতাচ্যুত হবার সময় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে কানাডায় ছিলেন তিনি ।  তবে সাকিবকে নিয়েই পাকিস্তান সফরের জন্য দল ঘোষনা করে বিসিবি।

কানাডার টি-টোয়েন্টি শেষে সরাসরি পাকিস্তানে  জাতীয় দলের সাথে যুক্ত হন সাকিব। সেখানে দলের সাথে আজ অনুশীলন করেছেন তিনি। এসময় প্রধান চন্ডিকা হাথুরুসিংহের সাথে আলোচনা করতে দেখা গেছে সাকিবকে।

সাকিবকে দলে নেওয়ার বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘পারফরমেন্স বিবেচনায় সাকিবকে দলে নেওয়া হয়েছে। পারফরমেন্স দিয়ে সে দলে জায়গা করে নিয়েছে। অভিজ্ঞতার পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে রেকর্ড ভালো থাকায় দলে রাখা হয়েছে সাকিবকে।

বাংলাদেশের হয়ে ১৭ বছরে ৬৭টি টেস্ট খেলা  সাকিব  ৪৫০৫ রান ও ২৩৭ উইকেট নিয়েছেন তিনি।
২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে। প্রথম টেস্ট খেলতে ১৭ আগস্ট রাওয়ালপিন্ডি রওনা হবার আগে ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর