বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত দুই

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন

বাগেরহাটের রামপালে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। 

আজ রোববার (৫ অক্টোবর) দুপুরে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে স্থাপিত অস্থায়ী ক্যাম্পের ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সেনা সদস্য আরিফ হোসেন ও সেনা ক্যাম্পের ধোপা মো. হাসিব।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে অস্থায়ী সেনা ক্যাম্পের ছাদে কাপড় শুকাতে গিয়ে প্রথমে ধোপা হাসিব বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেনা সদস্য আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দু’জনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, রামপালের অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমিসহ (ওসি) পুলিশ ঘটনাস্থলে যাই এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাদে কাপড় শুকানোর সময় বৈদ্যুতিক তারে স্পর্শ লাগায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর