শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

সেনাপ্রধানের প্রতি যে আহ্বান জানালেন নায়ক সোহেল রানা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২১ অপরাহ্ন

 মুক্তিযোদ্ধাদের নিয়ে সম্মানসূচক বক্তব্য দেওয়ায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রতি ধন্যবাদ জানিয়েছে ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা।

আজ বুধবার ( ২৪ সেপ্টেম্বর)  এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ ধন্যবাদ জানান। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রদান করা কার্ডকে ভিআইপি হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

সোহেল রানা বলেন, ‘জেনারেল ওয়াকার-উজ-জামান স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মুক্তিযোদ্ধা এবং একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনি যে সম্মানসূচক কথাগুলো বলেছেন সে কারণে জন্য আমরা যারা মুক্তিযোদ্ধা জীবিত আছি তারা সবাই অত্যন্ত আনন্দিত।’

মুক্তিযোদ্ধাদের কার্ডকে ভিআইপি মর্যাদা দেওয়ার ঘোষণা দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘মূল্যহীন মুক্তিযোদ্ধা কার্ড এটাকে এবার আপনি একটা স্ট্যাটাস দিয়ে যান এই কার্ডগুলোকে ভিআপি কার্ড বলে ডিক্লেয়ার করার ব্যবস্থা করুন এবং সঙ্গে সঙ্গে এটাও ঘোষণা করুন যে এই কার্ডের সুবিধা কার্ড হোল্ডার ব্যতীত আর কেউ ইনহেরিট করতে পারবে না। আমার বিশ্বাস, ২০ থেকে ২৫ বছরের মধ্যে এই কার্ড আর কেউ চাইবে না কারণ জীবিত কোনো মুক্তিযোদ্ধা তখন আর বেঁচে থাকবেন না। ধন্যবাদ আপনাকে আবার।’

এর আগে এই কার্ড নিয়ে বিরক্তি প্রকাশ করে সোহেল রানা বলেছিলেন, ‘কী হবে এই মুক্তিযোদ্ধা কার্ড দিয়ে আর এই কার্ডের কাজ কী? যার কোনো মূল্যই নেই এ দেশে। বিগত সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত এক্সট্রা কোনো সুবিধা পাওয়া যায় না এই কার্ডে; না ভিআইপি, না সিআইপি। যেখানেই যাবেন সাধারণ মানুষের মতো করেই আপনাকে চলতে হবে। আমি আমার কার্ড বাসায় ফেলে রেখেছি।

ওটা কোনো কাজের না। যা করেছি আমি নিজ দেশের জন্য করেছি, এটাই সান্ত্বনা।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর