বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সালমান শাহর মৃত্যু মামলার রিভিশন শুনানি ১৩ অক্টোবর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১২ অপরাহ্ন

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা রিভিশন আবেদনের শুনানি ১৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা আদালত।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এই দিন ধার্য করেছে আদালত।

এদিন শুনানিতে বাদীপক্ষের পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন। সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথমে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা দায়ের করেন।

পরবর্তীতে ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয়। পুলিশের সিআইডি তদন্ত শেষে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আত্মহত্যার প্রতিবেদন আদালতে দাখিল করে।

২০০৩ সালে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয় এবং ২০১৪ সালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হকও আত্মহত্যার প্রতিবেদন দাখিল করেন। কমরউদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুর পর ছেলে হত্যা মামলার বাদী হিসেবে যুক্ত হন মা নীলা চৌধুরী। ২০১৫ সালে তিনি তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন। পরবর্তী সময়ে পিবিআই তদন্ত শেষে ২০২১ সালে আদালত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করে।

এরপর ২০২২ সালের ১২ জুন মামলার বাদীপক্ষ ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর