শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই : বদিউল আলম মজুমদার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১২ অপরাহ্ন

গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার । তিনি বলেছেন, সরকার গঠনে নির্বাচনের কোনো বিকল্প নেই। এর মধ্যে দিয়ে গণতান্ত্রিক পথ প্রশস্ত হবে।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মেহেরপুরের গাংনীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, পিআর পদ্ধতি ও আসন ভিত্তিক পদ্ধতি দুটোরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। আমরা মনে করি দুটি পদ্ধতিই দরকার।

তিনি বলেন, আমরা প্রস্তাব রেখেছি দুটো পদ্ধতিই কার্যকর করতে। নিম্ন কক্ষে ভোট হবে আসন ভিত্তিক এবং উচ্চ কক্ষে হবে পিআরভিত্তিক।

গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুজন উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। প্রধান বক্তা ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর