বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন

 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে আব্দুল্লাহ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ১২ আগস্ট দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে।

আব্দুল্লাহ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ নিশিপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম বিষয়টি নিশিত করেছেন।

তিনি বলেন, ‘রোববার রাতে আব্দুল্লাহসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ গুলি করলে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ। পরে তার সঙ্গে থাকা বাকিরা দেশে ফিরে আসেন।’

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ গরু চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি গরু আনতে ভারতে গিয়েছিলেন। বিএসএফ সদস্যরা আব্দুল্লাহর মরদেহ নিয়ে গেছে।

বিজিবির ৫৩ অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মনির উজ জামান বলেন, সীমান্তের ওপারে এক বাংলাদেশি মারা গেছেন বলে শুনেছি। এ বিষয়ে জানতে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। তবে এখনও চিঠির উত্তর আসেনি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর