বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অভিষেক ঐশ্বরিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

ভালোবেসে ঘর বেঁধেছেন বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। বিয়ের পর বহুবার তাদের সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়েছে।

গত কয়েক মাস ধরে জোর গুঞ্জন উড়ছে, বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ঐশ্বরিয়ার। বিশেষ করে শাশুড়ি জয়া ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে তার তিক্ততা তৈরি হয়েছে। যার ফলে শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে গিয়ে থাকছেন এই অভিনেত্রী। তারপরও মুখে কুলুপ এঁটে বসেছিলেন এই দম্পতি।

কয়েক দিন আগে অভিষেক বচ্চনের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে এ অভিনেতাকে ডিভোর্সের ঘোষণা দিতে দেখা যায়। যদিও এটিকে অনেকে ‘ডিপ ফেক’ ভিডিও বলে মন্তব্য করছেন। অবশেষে বিয়েবিচ্ছেদ নিয়ে নীরবতা ভাঙলেন অভিষেক।

বলিউড ইউকে-কে সাক্ষাৎকার দিয়েছেন অভিষেক বচ্চন। এ আলাপচারিতায় উঠে আসে বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ। এসময় বিয়ের আংটি দেখিয়ে অভিষেক বচ্চন বলেন, ‘আমরা এখনো বিবাহিত।’

অনেকটা ক্ষোভ প্রকাশ করে অভিষেক বচ্চন বলেন, ‘এই বিষয়টা নিয়ে সত্যি আপনাকে কিছু বলার নেই। দুঃখজনক বিষয় হলো, এটি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আমি বুঝতে পারছি, আপনি কেন এটা করছেন। আপনাকে কিছু গল্প জমা করতে হবে। ঠিক আছে, আমরা তারকা, আমাদের এটা মেনে নিতেই হবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর