রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

পেঁয়াজ আমদানির অনুমতি ৩৯ হাজার মেট্রিক টন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এই বন্দরের ৩১ জন আমদানিকারক এসব পেঁয়াজ আমদানি করতে পারবেন। মঙ্গলবার সকালে সোনা মসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সোমির ঘোষ এ তথ্য জানান।

সোমির ঘোষ বলেন, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ আর মার্চের ৪ তারিখ পর্যন্ত সোনা মসজিদ স্থলবন্দরের ৩১ জন আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। তারা ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে পারবেন।

কবে নাগাদ পেঁয়াজ আমদানি শুরু হতে পারে এখন পর্যন্ত নিদিষ্ট কোনো দিন ঠিক হয়নি। তবে রোজার আগেই এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর