বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভিসা বাতিল নিয়ে মুখ খুললেন সঞ্জয়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ন

বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। অজয় দেবগন অভিনীত ‘সন অব সর্দার-টু’ সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয়ের কথা ছিল এ অভিনেতার। কিন্তু যুক্তরাজ্য সরকার তার ভিসা বাতিল করায় সিনেমাটি থেকে বাদ পড়েছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ‘সন অব সর্দার-টু’ সিনেমার শুটিংয়ের জন্য যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল সঞ্জয় দত্তের। কিন্তু ভিসা বাতিল হওয়ায় স্কটল্যান্ডে শুটিংয়ে যোগ দিতে পারেননি তিনি। ভারতে ১৯৯৩ সালে অবৈধ অস্ত্র মামলায় সাব্যস্ত হওয়া সঞ্জয়কে ভিসা দিতে নারাজ যুক্তরাজ্য সরকার। এ ঘটনায় ‘সন অব সর্দার-টু’ সিনেমার সঞ্জয়ের পরিবর্তে রবি কিষণকে কাস্ট করা হয় ভিলেনের চরিত্রে। এবার পুরো বিষয়টির সমালোচনা করলেন সঞ্জয়।

এ বিষয়ে বম্বে টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, ‘আমি একটি জিনিস জানি যে, যুক্তরাজ্য সরকার সঠিক কাজটি করেনি।’

অভিনেতা জানান, যুক্তরাজ্য সরকার তাকে প্রাথমিকভাবে ভিসা দিয়েছিল এবং প্রয়োজনীয় অর্থও তিনি প্রদান করেছিলেন।

সঞ্জয় বলেন, ‘সবকিছু ঠিক ছিল। তারপর এক মাস পর আমার ভিসা বাতিল করে দিল! আমি যুক্তরাজ্য সরকারকে সব কাগজপত্র এবং প্রয়োজনীয় সবকিছু দিয়েছি। তাহলে প্রাথমিকভাবে আমাকে ভিসা দিল কেন? সে ক্ষেত্রে আমাকে ভিসা দেওয়া উচিত হয়নি ওদের! আইন বুঝতে ওদের এক মাস সময় লেগে গেল!’

অভিনেতা আরও বলেন, ‘এমনিতেও কে যুক্তরাজ্যে যেতে চায়! অনেক হিংসাত্মক ঘটনা ঘটছে সেখানে। এমনকি ভারত সরকারও যুক্তরাজ্যে না যাওয়ার বিবৃতি জারি করেছে। ফলে আমার কিছুই হাতছাড়া হচ্ছে না।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর