বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর বাগদান সারলেন নাগা চৈতন্য

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৪:২৫ অপরাহ্ন

সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর নতুন জীবনে পা রাখলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা নাগা চৈতন্য। ৮ আগস্ট প্রেমিকা শোবিতা ঢুলিপালার সঙ্গে বাগদান সারলেন এই অভিনেতা।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, আজ সকালে হায়দরাবাদের বাড়িতে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেন নাগা চৈতন্য ও শোবিতা ঢুলিপালার। বাগদান অনুষ্ঠানে ঐতিহ্যগত সাজে সাজেন তারা। এসময় দুই পরিবারের সদস্য ছাড়াও এ জুটির ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।

বাগদান অনুষ্ঠানে তোলা নাগা-শোবিতার ছবি ডিজাইনার মনীষ মালহোত্রা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, শোবিতার পরনে পিঙ্ক কালারের সিল্ক শাড়ি। এর সঙ্গে মিলিয়ে সোনার গহনাও পরেন এই অভিনেত্রী। অন্যদিকে, অফ হোয়াইট রঙের কুর্তা-পাজামায় সেজেছেন নাগা চৈতন্য।

হবু পুত্রবধূর সঙ্গে তোলা ছবি নিজের এক্সে (টুইটার) পোস্ট করে নাগার্জুনা আক্কিনেনি লেখেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, শোবিতা ধুলিপালার সঙ্গে আমাদের ছেলে নাগা চৈতন্যর বাগদান সম্পন্ন হয়েছে। শোবিতাকে আমাদের পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। সুখী দম্পতিকে অভিনন্দন! তাদের আজীবন ভালোবাসা এবং সুখে ভরে উঠুক, এটাই কামনা করি। ঈশ্বর ওদের মঙ্গল করুন!

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর