শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

তোমার হাসি সংক্রামক, তোমার ভালোবাসা অসীম, কাজলকে অজয়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৭:১২ অপরাহ্ন

বলিউড অভিনেত্রী কাজল। ৫ আগস্ট ছিল জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন। এদিন, ৫০ বছর পূর্ণ হয় তার। বিশেষ দিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভেসেছেন কাজল। তার স্বামী অভিনেতা অজয় দেবগনও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

ইনস্টাগ্রামে কাজলের সঙ্গে তোলা রোমান্টিক একটি ছবি পোস্ট করে ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করেছেন অজয়। তাতে তিনি লেখেন, ‘তোমার হাসি সংক্রামক, তোমার ভালোবাসা অসীম এবং তোমার শক্তি—। তুমি এমন একজন যে, আমার জীবনে আনন্দ নিয়ে আসে। শুভ জন্মদিন কাজল।’

এর আগ কাজল জানিয়েছিলেন, জন্মদিনে কোনো কাজ রাখেন না তিনি। বরাবরের মতো এবারো তার ব্যত্যয় ঘটেনি। বিশেষ দিনে কাজলের বাড়ির সামনে কেক নিয়ে ভিড় জমান তার ভক্তরা। পরে ভক্তদের সঙ্গে কেক কাটেন এই অভিনেত্রী। যার একটি ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে।

তার অভিনয় ক্যারিয়ার শুরু হয় ১৯৯২ সালে, ‘বেখুদি’ সিনেমা দিয়ে। মুক্তির পর খুব একটা চলেনি। তারপরই শুরু হয় কাজলের বিজয়রথ। ১৯৯৩ সালে কাজ করেন শাহরুখ খানের সঙ্গে ‘বাজিগর’ সিনেমায়। প্রথম সিনেমায় নিজেকে মেলে ধরতে না পারলেও ‘বাজিগর’ দিয়ে নিজের জাত চেনান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি কাজলকে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর