বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

শাকিবের পারিশ্রমিক ৩ কোটি!

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন

ক’দিন ধরেই শোবিজে আলোচনা- ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন শাকিব খান। যা বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড। এই পারিশ্রমিকের খবরে রীতিমত উচ্ছ্বসিত শাকিবিয়ানরা। তবে অনেকেই আবার প্রশ্ন তুলেছেন।

সম্প্রতি শাকিবের পারিশ্রমিকের বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ‘প্রিন্স’র প্রযোজক ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতান। জানান, এটা তার প্রাপ্য। যেটা উনি ডিজার্ভ করেন সেটা তাকে অবশ্যই দিতে হবে। অবশ্যই আগের তার সিনেমাগুলো চেয়ে রেমুনারেশন বেশি হওয়াটা স্বাভাবিক।’

শিরিন সুলতানের ভাষ্য, ‘আমরা যে ভাবনা থেকে এই ছবিটা নির্মাণ করতে যাচ্ছি, সেই জায়গা থেকে উনি যে পারিশ্রমিক নিচ্ছেন এটা ঠিক আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা যখন তাকে “প্রিন্স” ছবির গল্প শোনাই, উনি একটানা ৪৫ মিনিট শুনে ফেললেন। এতটাই মনোযোগী ছিলেন মনে হলো এই গল্প তার পুরোপুরি মুখস্ত। আসলে তার এত বছরের সাধনা আছে বলেই তিনি আজ এই অবস্থানে আছেন।’

বলা দরকার, আবু হায়াত মাহমুদের পরিচালনায় এই সিনেমার গল্পে থাকবে ক্রাইম, প্রেম, অ্যাকশন আর ইমোশনের মিশেল। সদ্যই উন্মোচিত হয়েছে সিনেমার ফার্স্ট লুকও, যা ইতিমধ্যেই ঝড় তুলেছে সিনেমাপ্রেমীদের মধ্যে।

পোস্টারে দেখা যায়, দুই হাতে বন্দুক উঁচিয়ে পেছনমুখী শাকিব। সেখানে তার চারপাশ ঘিরে আরও অনেকের হাতে পিস্তল। অনেকটা গ্যাংস্টার লুক বোঝা যাচ্ছে। পোস্টারে ঢাকা শহরের বিভিন্ন জায়গার নাম যেমন- উত্তরা, গাবতলী, মোহাম্মদপুর, বাড্ডা, কারওয়ান বাজার, শাঁখারীবাজার, গেন্ডারিয়া প্রভৃতি উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, খুব শিগগির সিনেমার শুটিং শুরু হবে। এটাও শোনা যাচ্ছে, এতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে তিন নায়িকাকে। যদিও নায়িকাদের নাম এখনই প্রকাশ্যে আনতে নারাজ সিনেমা সংশ্লিষ্টরা।-আমাদের সময়


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর