শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন

খাগড়াছড়ির রামগড় উপজেলায় দুর্বৃত্তদের হাতে মা ও মেয়ে নৃশংসভাবে খুন হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দিবাগত গভীর রাতে সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমেনা বেগম (৯০) ও তার মেয়ে রায়হানা আক্তার (৪২)। স্থানীয়দের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময়ে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। ঘটনার সময় ঘরে মা-মেয়ে ছাড়া আর কেউ ছিলেন না।

স্থানীয়রা জানায়, পরিবারে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহের জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। হত্যার উদ্দেশ্য ও কারা জড়িত থাকতে পারে তা তদন্ত করে দেখা হচ্ছে।-দেশ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর