সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নেত্রকোনায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, বিচার দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪:৩১ অপরাহ্ন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা অটোরিকশাটিও উদ্ধার করা হয়। ঘটনা জানাজানির পরপরই এ নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও তাদের বিচার দাবিতে কেন্দুয়া পৌরশহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।

আজ বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার আদমপুর-দুল্লী সড়কের দুল্লী সেতুর নিচ থেকে এ মরদেহ ও অটোরিকশাটি উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ।

নিহত অটোরিকশা চালক নূরুজ্জামান (৩৫)। তিনি উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের মৃত মোগল চানের ছেলে।

এ ঘটনায় একই উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের অলি মিয়া (২৫) নামে আহত এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত ওই ব্যক্তি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ধারণা, অটোরিকশাটি ছিনিয়ে নিতেই চালককে হত্যা করেছে যাত্রীবেশী দুর্বৃত্তরা।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর