শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

চাঁদা না দেওয়ায় ১০ দোকানে তালা, জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৫:৩২ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামের আহম্মদপুর বাজারে চাঁদা না দেওয়ায় ১০টি দোকানে তালা লাগিয়ে দখল নেওয়ার অভিযোগে জামায়াত নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জোয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি রুহুল আমিন (৪৫), তার ভাই জামায়াত কর্মী আজিমুদ্দিন (৪০), স্থানীয় বিএনপি কর্মী হায়দার আলী (৪৫) ও তার বাবা মুজিবর রহমান (৭০)।

পুলিশ জানায়, দোকান মালিক কোরবান আলী, শাহ আলম ও মোতালেব হোসেন দীর্ঘদিন ধরে বৈধ মালিকানা ও দখলে থাকা অবস্থায় হঠাৎ করে অভিযুক্তরা প্রতিটি দোকানের জন্য মাসে পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। রাজি না হওয়ায় তারা ১০টি দোকানে তালা লাগিয়ে দেন এবং ব্যবসায়ীদের হুমকি দেন।

অভিযোগ পেয়ে সেনা ক্যাম্প ও বড়াইগ্রাম থানা যৌথভাবে অভিযান চালিয়ে দোকানগুলোর দখল পুনরুদ্ধার করে প্রকৃত মালিকদের জিম্মায় দেয় এবং চারজনকে গ্রেপ্তার করে।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, “চাঁদাবাজির ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।”


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর