মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জাতীয় নির্বাচনের আগে ‘এআই হুমকি’ বিষয়ে সিইসির সতর্কতা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৪:৪১ অপরাহ্ন

আসন্ন ১৩ তম জাতীয় নির্বাচনের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক হুমকি সম্পর্কে সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) এসব ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত।

আজ শনিবার(২৬ জুলাই) খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে বিভাগীয় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে  তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন আরো বলেন, আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন যেকোন এআইভিত্তিক হুমকির বিষয়ে কমিশন সতর্ক রয়েছে। ভোটারদের আস্থা পুনরুদ্ধার করে তাদের ভোটকেন্দ্রে ফেরানোই ইসির অন্যতম বড় চ্যালেঞ্জ বলেও দাবি করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছি।

নাসির উদ্দিন আশা প্রকাশ করেন যে, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে অপরাধবিরোধী অভিযান পরিচালনা করবে, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করবে এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনবে।

তিনি আরো বলেন, আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন উপস্থাপনের জন্য কাজ করছি।

সিইসি বলেন, আমাদের কার্যক্রম প্রকাশ্য দিবালোকে পরিচালিত হবে; অন্ধকারে কিছুই করা যাবে না। যদি আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যতের বাংলাদেশ আমাদেরই প্রশ্ন করবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঊর্ধ্বতন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি হিসেবে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভায় যোগ দেন সিইসি নাসির উদ্দিন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর