শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

শেরপুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ ২১ জনকে পুশইন বিএসএফের

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৬:১৫ অপরাহ্ন

শেরপুর  জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।

আজ শুক্রবার(২৫ জুলাই)সকালে হাতিপাগার বিওপির নাকুগাঁও সীমান্ত সড়কে তাদের পুশইন করা হয়।

খবর পেয়ে হাতিপাগার বিওপির বিজিবির টহল দল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৬টি পরিবারের ৫ জন পুরুষ, ৫ জন মহিলা এবং ১১ জন শিশু রয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান  বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের দেয়া তথ্যমতে তাদের পরিচয় যাচাই বাছাই এর কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া শেরপুরের সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি জওয়ানরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর