মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা চেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন

চাঁদপুরে ধারালো চাপাতি দিয়ে মসজিদের খতিব নূরুর রহমান মাদানীকে (৬০) কুপিয়ে হত্যার চেষ্টা করেছেন বিল্লাল হোসেন (৫০) নামের এক মুসল্লি। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দিয়েছে।

গতকাল শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত খতিব মাওলানা নূরুর রহমান মাদানী শহরের গুনরাজদী এলাকার বাসিন্দা। তিনি উল্লিখিত মসজিদসহ বিভিন্ন মসজিদে প্রায় শুক্রবার খুতবা দেন।

অভিযুক্ত মুসল্লি বিল্লাল হোসেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। শহরের বকুলতলায় বসবাস করেন তিনি। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, অনেকেই মসজিদ থেকে নামাজ শেষে বের হয়ে যান। খতিব নুরুর রহমান তখনো মসজিদে নামাজ পড়ছিলেন। ওই সময় হঠাৎ করেই বিল্লাল হোসেন উগ্র হয়ে উঠেন এবং তার কাছে মোড়ানো চাপাতি নিয়ে খতিবকে কোপাতে থাকেন। তার চাপাতির আঘাতে মসজিদের খতিব মাওলানা নুর রহমানের কানের গোড়ালি মারাত্মক জখম করা হয়। পরে মুসল্লিরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, আসামিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর