বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:০০ অপরাহ্ন

নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে আজ সকালে ২১ জনকে পুশ-ইন করেছে  ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

পুশ-ইন করার পর বিজয়পুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদেরকে আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৯ জুন তারিখ থেকে ভারতের গোয়েন্দা বাহিনীর সদস্যরা দিল্লির বিভিন্ন এলাকা থেকে সবাইকে একত্রিত করে। এরপর গতকাল  (৯জুলাই) দিল্লির নাজিরাবাদ বিমানবন্দর থেকে বিমানে করে আসাম বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে বিজয়পুর সীমান্ত দিয়ে এদেরকে পুশ-ইন করা হয়।

আটককৃতরা হলেন-হৃদয় (২৮), মোহন (২২), আল আমিন (৩৫), ঝিনুক (২৩), হান্নান (৩০), রুহুল আমিন (২২), ছোঁয়া মজুমদার (২৩), ফারিয়া (২১), সঞ্জনা (২৪), মো. অন্তর (২৬), নেহা (২৯), লিটন (৩৪), আরোহী (২০), মুনমুন (৩৫), রিয়া (৩০), মনি (২১), আলম (৩০), ফয়সাল (২০), পূজা (৩৮), রূপসী (৩২) ও কাউসার (২৭)।

বিজিবি’র নেত্রকোনার অধিনায়ক এ এস এম কামরুজ্জামান বাসস’কে জানান, আটককৃতদের পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংগ্রহ করে, তাদেরকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এরপর জিডি করা হবে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হলে, তারা নিজ নিজ এলাকায় যেতে পারবে


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর