বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কণ্ঠশিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৪:২৬ অপরাহ্ন

দেশ বরেন্য কণ্ঠশিল্পী ফরিদা পারভীনকে দেখতে আজ বুধবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার চিকিৎসার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তাও প্রদান করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘লালন সঙ্গীতে তিনি (ফরিদা পারভীন) অদ্বিতীয়া, গোটা বাংলাদেশের মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয়। দীর্ঘকাল ধরে তিনি সঙ্গীত জগতে তার যে একচ্ছত্র প্রভাব, তা তিনি অক্ষুন্ন রেখেছেন। তিনি অসুস্থ হয়ে এখানে এসেছেন অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশনে। তার কিডনি সমস্যা আছে। মূলত এটাই তার প্রধানতম সমস্যা। অন্যান্য সমস্যাও আছে। এগুলো বেশ ক্রিটিক্যাল। হাসপাতাল কর্তৃপক্ষ তার যথেষ্ট কেয়ার নিচ্ছেন।’’

তিনি বলেন, ‘‘আমার আহ্বান জানাব প্রধান উপদেষ্টার কাছে, এ রকম একজন গুণি শিল্পী, যিনি বিশ্বে সমাদৃত, তার চিকিৎসার জন্য স্পেশাল বোর্ড তৈরি করা উচিত। বোর্ড করে তাকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে দরকার হলে বিদেশে নেওয়ার ব্যবস্থা করতে হবে— এটা জাতি চায়।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, জাসাসের সভাপতি হেলাল খান এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন রুকন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর